1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের পৃষ্ঠপোষকতায়: জোনায়েদ সাকি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকারের পৃষ্ঠপোষকতার কারণেই বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর্থিক খাতে লুটপাট-দুর্নীতি আর সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে মেজর হায়দার মিলনায়তনে গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের বর্ধিত সভায় এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের নামে প্রহসন করে জবরদস্তিমূলক কায়দায় ক্ষমতা কুক্ষিগত করে রাখছে বর্তমান সরকার। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রশক্তির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের এবং নানা স্তরের সুবিধাভোগীদের অবাধে দুর্নীতি, লুটপাট ও অন্যায়ের সুযোগ দিচ্ছে। এভাবে তাদের অপশাসনের অংশীদার করে সরকার এই কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখার তৎপরতা চালাচ্ছে। মিথ্যাচার আর দমন–পীড়নই এই তৎপরতার প্রধান দিক।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসংহতির কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান। সভায় দলটির কেন্দ্রীয় কমিটির নেতা, জাতীয় পরিষদের সদস্য এবং বাছাই করা প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com