1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের মারকাজিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: নিহত ১১, আহত ১৫ রাজধানীর স্কুলঘিরে যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক উত্তর হাসানপুরে তরুণী নির্যাতন: অভিযুক্ত পলাতক, পরিবারে হুমকি—বিচার নিয়ে বাড়ছে শঙ্কা যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি। ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর। “‘জুলাই আমাদের সৃষ্টি’—রাজনৈতিক বার্তায় দৃঢ় অবস্থান জানালেন নুরুল হক নুর” 🔴 হরমুজ সংকটে নতুন মোড়: যুদ্ধ গুটিয়ে কূটনীতিতে ট্রাম্প, তবে হুঁশিয়ারি আরও কঠোর সংসদে নামায পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা। 🔴 খারগ দ্বীপে মার্কিন হামলার শঙ্কা: ‘চরম বিপর্যয়ের ঝুঁকি’—বিশেষজ্ঞদের সতর্কবার্তা

জাতীয় পার্টির সাড়ে ৬ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্দে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ঢাকা মহানগর উত্তরের নয়টি থানার ও বিভিন্ন পর্যায়ের ৬৬৮ জন নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে গণপদত্যাগের কথা জানান দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আমরা তিলে তিলে জাতীয় পার্টি গড়ে তুলেছি। কিন্তু বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার নাম মুছে দিতে চান। তিনি প্রতিষ্ঠাতার সহধর্মিণীর নাম মুছে দিতে চান। জি এম কাদের তার কয়েকজন অনুগতসহ এবার প্রহসনের নির্বাচনে অংশ নিয়েছেন। আমরা এই জাতীয় পার্টি কখনোই মানি না, মানব না। দলটি থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী গণপদত্যাগ করবেন বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম পাঠান বলেন, নির্বাচনের এক বছর আগে থেকেই জি এম কাদের বলে আসছেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ২৬টি আসনে ছাড় পাওয়ার বিনিময়ে তারা গোটা পার্টিকেই বিক্রি করে দিয়েছেন। এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে। সমঝোতা করে চেয়ারম্যান ও মহাসচিবসহ মাত্র ১১ জন প্রার্থী নির্বাচনে এমপি হয়ে এসেছেন।

তিনি আরও বলেন, জি এম কাদের পার্টির নেতাকর্মীদের প্রতিবাদের ভাষা বুঝতে না পেরে প্রতিহিংসাবশত পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু এবং ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন। এ ছাড়াও কয়েকজন নেতাকে মৌখিকভাবে অব্যাহতির কথা জানিয়েছেন। আমরা এরশাদ প্রেমিক নেতাকর্মীরা জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির ধ্বংস দেখতে চাই না। তাই আমরা জি এম কাদেরের সংগঠন থেকে গণপদত্যাগের ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়সহ ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com