1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

হাউছিরা জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে : যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছিরা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ লোহিত সাগরে বুধবার দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার দুটিই বাণিজ্যিক জাহাজা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে এ কথা জানিয়েছে।

হাউছিরা তাদের বিরুদ্ধে বারবার মার্কিন ও ব্রিটিশ হামলা সত্ত্বেও তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার কথা জানানোর পর তথ্যটি পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু মিস করেছে এবং মার্কিন নৌবাহিনী বাকি দুটি গুলি করে ভূপাতিত করে।

ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন পতাকাবাহী, মালিকানাধীন এবং চালিত কন্টেইনার জাহাজ এমভি মারস্ক ডেট্রয়েটের দিকে নিক্ষেপ করা হয়েছিল, দ্বিতীয় কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়নি।

সেন্টকম আরো জানায়, জাহাজের কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

ব্রিটেনের নৌবাহিনীর পরিচালিত নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বলছে,

তারা মোখার ইয়েমেনি বন্দর থেকে ৫০ নটিক্যাল মাইল দক্ষিণে একটি জাহাজ থেকে আনুমানিক ১০০ মিটার দূরে একটি বিস্ফোরণের খবর পেয়েছে।

ব্রিটিশ মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি অ্যামব্রে ইউকেএমটিও এবং মারস্ক এই তথ্যকে সমর্থন করেছে।

তারা আরো বলেছে, উভয় জাহাজই সর্বশেষ ওমানে কল করেছিল।

নভেম্বরের মাঝামাঝি থেকে হাউছিদের হামলায় লোহিত সাগরে বাণিজ্য ব্যাহত হয়েছে। এই নৌপথ ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করে এবং আন্তর্জাতিক সামুদ্রিক যানবাহনের প্রায় ১২ শতাংশ এই পথে চলাচল করে।

হাউছিরা বলছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইল-সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com