1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের মারকাজিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: নিহত ১১, আহত ১৫ রাজধানীর স্কুলঘিরে যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক উত্তর হাসানপুরে তরুণী নির্যাতন: অভিযুক্ত পলাতক, পরিবারে হুমকি—বিচার নিয়ে বাড়ছে শঙ্কা যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি। ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর। “‘জুলাই আমাদের সৃষ্টি’—রাজনৈতিক বার্তায় দৃঢ় অবস্থান জানালেন নুরুল হক নুর” 🔴 হরমুজ সংকটে নতুন মোড়: যুদ্ধ গুটিয়ে কূটনীতিতে ট্রাম্প, তবে হুঁশিয়ারি আরও কঠোর সংসদে নামায পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা। 🔴 খারগ দ্বীপে মার্কিন হামলার শঙ্কা: ‘চরম বিপর্যয়ের ঝুঁকি’—বিশেষজ্ঞদের সতর্কবার্তা

কোকোর নবম মৃত্যুবার্ষিকীতে বিএনপি পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বনানীর কবরস্থানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার সকালে কোকোর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

মোনাজাত শেষে তিনি বলেন, আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি কখনো রাজনীতি করতেন না। কিন্তু এক এগারো সরকারের ষড়যন্ত্রের কারণে কোকোকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়।

ড. মঈন খান বলেন, বিএনপির প্রত্যাশা– হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি।

বাংলাদেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর হবে আশা প্রকাশ করে মঈন খান বলেন, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিলো, সে গণতন্ত্র ফিরে আসুক। সাধারণ মানুষ অর্থনৈতিক মুক্তি পাক এ প্রত্যাশাই করছি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাভোকেড রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ওলামাদলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com