1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ।

জনগণের বিজয় অনিবার্য : নজরুল ইসলাম খান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির লড়াই জনগণের পক্ষের লড়াই, এ লড়াই আরো সুসংগঠিত করা হবে, অব্যাহত রাখা হবে। এতে জনগণ ও বিরোধী জোটের বিজয় অনিবার্য।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘একতরফা নির্বাচনে গণতন্ত্র নির্বাসনে’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন। গণতান্ত্রিক বাম ঐক্য এর আয়োজন করে। এতে সংগঠনের সমন্বয়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংগঠনের নেতারা বক্তব্য দেন।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন ধারণা সৃষ্টি হয়েছে এই নির্বাচনে ডামি প্রার্থী। যদিও নির্বাচন কমিশনও ডামি, অনেক সরকারি প্রতিষ্ঠানও সেরকম আচরণ করছে।

তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করার পরও সিইসি ঘুমিয়েছেন। কারণ সবই তো নির্ধারণ ছিল। এটা ডামি নির্বাচনের সরকার, জনগণের সরকার না।

গণতন্ত্র নিয়ে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে রসিকতার অধিকার জনগণ কাউকে দেয়নি। সরকার ঠিক করছে কে বিরোধীদল হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ হলেও বিদেশে উন্নত চিকিৎসায় যাওয়ার সুযোগ পাচ্ছে না। দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা কারাগারে।

নজরুল ইসলাম খান বলেন, ২৮ অক্টোবরের পর থেকে ২৫ হাজার গ্রেফতার, দেড় হাজারের বেশি নেতাকর্মীকে সাজা দেয়া হয়েছে। রাত ১০টা পর্যন্ত আদালত চলে। এভাবে গণতান্ত্রিক আন্দোলন দমনের স্বপ্ন দেখছে সরকার। এটা কোনো কাজে আসবে না। প্রতিপক্ষকে গ্রেফতার করে রেখে, অত্যাচার নির্যাতন করে দমিয়ে রাখতে পারবে না। সব স্বৈরাচারের একই স্বভাব তারা ইতিহাস ভুলে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com