1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

ফেরি ডুবির ঘটনায় নিখোঁজ মাস্টারের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হুমায়ুন কবীর পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া হাড়িভাঙ্গা এলাকার আব্দুল লতিফের ছেলে।

ওয়্যার হাউস ইন্সপেক্টর মজিবুর রহমান বলেন, হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে ডুবে যাওয়া রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীরের ছোট ভাই রফিকুল ইসলাম তার ভাইয়ের মরদেহটি শনাক্ত করেছেন। এখন মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলমান আছে।

এর আগে, ১৭ জানুয়ারি সকাল সোয়া ৮টায় কাভার্ডভ্যান, ট্রাকসহ ৯টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় ফেরি রজনীগন্ধা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com