1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

মিথ্যাচার সরকারের সবচেয়ে বড় অস্ত্র: সাকি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মিথ্যাচার এখন সরকারের সবচেয়ে বড় অস্ত্র এমন মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই মিথ্যার মাধ্যমে তারা (সরকার) গণমাধ্যমে দেখাচ্ছে যে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই ডামি নির্বাচনকে তারা বারবার সুষ্ঠু নির্বাচন বানানোর চেষ্টা করছে।

শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ৭ তারিখের নির্বাচন হচ্ছে পারিবারিক নির্বাচন। তারা (সরকার) বলেছিল, এই ভাগ বাটোয়ারার নির্বাচনকে সুষ্ঠু করা হবে। কিন্তু নির্বাচন সুষ্ঠু হয় নাই। মারামারি, সংঘাত হয়েছে। ভোটের মাঠগুলো ছিল বিরান ভূমি, মানুষের লাইন আমরা দেখিনি। তাহলে এই ৪১ শতাংশ আসলো কোথা থেকে? যারা বলছেন, আমরা ১ থেকে দেড় লাখ ভোট পেয়েছি, তারা তাদের ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ আমাদের দেখান না কেন? মূল ঘটনা হচ্ছে, এই ২-৩ শতাংশ ভোটকে অনেক বেশি দেখানোর জন্য ব্যালটে তারা (আওয়ামী লীগ) নিজেদের মতো করে সিল মেরেছেন।

গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ৭ তারিখের মতো এত সুষ্ঠু নির্বাচন নাকি আর হয়নি। এটা নাকি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আসলে কোন অক্ষরে লেখা থাকবে, এটা জনগণই নির্ধারণ করে দেবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের গণস্বাক্ষর কর্মসূচি চলমান থাকবে। যতদিন পর্যন্ত এই স্বৈরাচার সরকারের সাথে আমাদের বোঝাপড়া হবে না ততদিন পর্যন্ত আমরা মানুষের কাছে যাব। এই গণস্বাক্ষর হলো, মানুষের কাছে যাওয়ার একটা মাধ্যম।

তিনি আরও বলেন, যারা লুটপাট করছে, তাদের পক্ষে আছে বর্তমান সরকার। এ সরকার জনগণের সরকার নয়। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এ সরকার জনগণের জানমালের কোনো তোয়াক্কা করে না। ৭ তারিখে ফোরটুয়েন্টি নির্বাচনের পর থেকে আজকে পর্যন্ত মোট ২ সপ্তাহ হয়েছে, কিন্তু দেশে কোনো জিনিসপত্রের দাম কমেনি।

গণস্বাক্ষর কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com