1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।

১০০ দিনে আমরা ইসরাইলের ১ হাজার সামরিক যান ধ্বংস করেছি : হামাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা এ পর্যন্ত গাজা উপত্যকায় শত শত ইসরাইলি সামরিক যান ধ্বংস কিংবা অচল করে দিয়েছে।

রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা একথা জানান।

তিনি বলেন, ‘উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল দিয়ে গাজা উপত্যকায় যেসব ইসরাইলি সামরিক যান ঢুকেছিল সেগুলোর মধ্যে গত ১০০ দিনে আমরা ১,০০০ যানে হামলা চালিয়েছি। ফলে এসব যান আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।’

গত ১০০ দিনে গাজা উপত্যকায় হামাস ‘শত শত সফল অভিযান চালিয়েছে’ বলে জানান আবু উবায়দা। তিনি বলেন, দখলদার সেনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের পরিধি দিন দিন বাড়ছে এবং সে যুদ্ধের আগুনে শত্রু বাহিনী ও তাদের পৃষ্ঠপোষকরা জ্বলেপুড়ে মরছে।

গাজা আগ্রাসনে ইসরাইলি বাহিনী এ পর্যন্ত যেসব সাফল্য অর্জনের দাবি করেছে তা নাকচ করে দেন হামাসের এই সামরিক মুখপাত্র। তিনি বলেন, ‘ইহুদিবাদীরা আমাদের অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্ল্যাটফর্ম ও বহু কিলোমিটার টানেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অথবা ধ্বংস করার যে দাবি করছে তা হাস্যকর। এমন একদিন আসবে যেদিন এসব দাবি মিথ্যা প্রমাণিত হবে।’

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার আগে দখলদার শক্তির সাথে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন আবু উবায়দা। তিনি বলেন, ‘ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো অর্থ হয় না।’

অডিও বার্তার অন্যত্র হামাসের মুখপাত্র তাদের হাতে আটক ইসরাইলি বন্দিদের প্রতিও ইঙ্গিত করেন।

তিনি বলেন, ‘ইসরাইলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনের কারণে গত কয়েক সপ্তাহে বহু ইসরাইলি বন্দির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের অনেকেই নিহত হয়েছে।’

তিনি বলেন, ‘বাকিদের জীবনও প্রতি মুহূর্তে ইসরাইলি আগ্রাসনের সামনে বিপন্ন হয়ে পড়ছে। আর তাদের ভাগ্যে যা কিছু ঘটছে তার পুরো দায় দখলদার শক্তিকে নিতে হবে।’সূত্র : ইরান ফ্রন্ট পেজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com