1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোটই ছিল না: মান্না

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকে বিদেশি পর্যবেক্ষকরা ভুয়া বলেছেন। এটা কোনো ভোটই ছিল না।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্রমঞ্চ আয়োজিত এক সমা‌বে‌শে তি‌নি এ কথা ব‌লেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তড়িঘড়ি করে মন্ত্রিপরিষদ শপথ নিলো, এমপিরা শপথ নিলো। কারণ কখন কি ঘটে যায়, বলা যায় না। লড়াই যখন শুরু করেছি, লড়াই করবো। লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেদের পাওনা আদায় করে নেব। লড়াই করলেই এই সরকার আর টিকতে পারবে না।’

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বাংলাদেশকে তারা এক দলীয় শাসনের দিকে নিয়ে গেছে। এই নির্বাচনকে যদি আপনারা ক্ষমতায় থাকার লাইসেন্স মনে করেন, তাহলে ভুল করবেন। আলোচনা করে সংকট উত্তরণের একটা সুযোগ আছে আপনাদের। এখনো সময় আছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘৭ তারিখ দেশের মানুষ ভোট দিতে যায় নাই। আওয়ামী লীগের মহাজোট সঙ্গী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন বলেছে নির্বাচন কারচুপি হয়েছে। সরকারকে পতন ঘটানো না পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com