1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার : রিজভী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকার মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশেপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ। একটি দলের নির্বাচন হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের দিন সকাল ১০টার মধ্যেই ইসি সচিব বলেন, কারা এমপি হবেন তা ঠিক করা আছে। তবুও এই নির্বাচনে তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে।

এ সময় নির্বাচন বর্জন করায় দেশবাসী ও সাধারণ মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিএনপির এই নেতা।

এদিকে, অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবিতে মঙ্গলবার ও বুধবার গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৫টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৬১টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com