1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

পোষাক বিধি লঙ্ঘন করায় ইরানে নারীকে ৭৪ বেত্রাঘাত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হিজাব না করায় ইরানে এক নারীকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, ওই নারী ‘জনসাধারণের নৈতিকতা লঙ্ঘন’ করেছেন।

ঘটনা হচ্ছে, হিজাব না করে জনসম্মুখে গিয়েছিলেন রোয়া হাশমতি নামের সেই নারী। শনিবার বিচার বিভাগের কর্মকর্তা মিজান বলেন, ‘রোয়া হাশমতি, তেহরানের ব্যস্ত জনসাধারণের জায়গায় অসম্মানজনকভাবে (আবির্ভূত হয়ে) নিজের ইচ্ছামতো চলার জন্য উৎসাহিত করছিলেন।’

তিনি আরও বলেন, ‘ তার ৭৪টি বেত্রাঘাতের শাস্তি আইন এবং শরিয়া অনুযায়ী করা হয়েছিল।’ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের সব নারীকে তাদের ঘাড় এবং মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক।

ড্রেস কোড লঙ্ঘনের জন্য বেত্রাঘাত ইরানে নজিরবিহীন। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনির মৃত্যুর কারণে সরকারবিরোধী বিক্ষোভের পর বিষয়টি আরও কড়াকড়ি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com