1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

দেবিদ্বারে নির্বাচন পরবর্তী সহিংসতা বাড়ি-ঘরে হামলা লুটপাট অগ্নীসংযোগ আহত ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতা বাড়ি-ঘরে হামলা লুটপাট অগ্নীসংযোগে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজামেহার ভোট কেন্দ্রে নৌকার মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের নৌকার এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে মোঃ বিল্লাল হোসেনকে বেধড়ক মারধর করেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের নেতাকর্মীরা।

স্থানীয়রা বিল্লাল কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সন্ত্রাসীরা লোহার পাইপ, হকিস্টিক, লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে বিল্লালের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলা ফোলা জখম করে। এছাড়াও দাড়ালো ছেনির কোপে বিল্লালের মাথায় মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়।

এরপর রাত সাড়ে ৭ টার সময় ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে বিল্লালের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে দামি আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এসময় শাহজাহান, সাঈদ ও বিল্লালের ভাবি রিনা বেগমকে বেদম মারধর করেন।সন্ত্রাসীরা বিল্লালের ভাবির দুই পা ভেঙে দেয়াসহ ডান চোখ উপরে ফেলে।

এ-সময় শিমুল নামক এক ব্যবসায়ীর দোকান লুটপাট শেষে দোকানে আগুন লাগিয়ে দেয়। একটি আঞ্চলিক আওয়ামী লীগের কার্যালয়ও ভাংচুর করে আবুল কালাম আজাদের অনুসারীরা।

এবিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নয়ন মিয়া বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবুও আমি খুঁজ খবর নিয়ে পরবর্তী সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

কুমিল্লা জেলা পুলিশ সুপার এসপি আবদুল মান্নান বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com