1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

সাধারণ ব্যবসায়ী থেকে দেশের অন্যতম শীর্ষ রাজনীতিবীদঃ৫ম বারের মতো সংসদ সদস্য হলেন রমেশ চন্দ্র সেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার দেখা হয়েছে
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও।।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা ৩ বারের সংসদ সদস্য খাদেমুল ইসলামের মৃত্যুজনিত শূন্য আসন ঠাকুরগাঁও-১ থেকে ১৯৯৭ সালের উপনির্বাচনে প্রথমবার এমপি নির্বাচিত হন রমেশ চন্দ্র সেন। ২০০৮, ২০১৩,২০১৮ সালে লাগাতার সংসদ সদস্য থাকার ধারাবাহিকতায় ২০২৪ সালের ৭ জানুয়ারি ৫ম বারের মতো তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রমেশ চন্দ্র সেন। রাজনীতির বাইরে তাঁর মূল পেশা ব্যবসা ছিলো, কৃষি কাজের সাথেও তাঁর যোগসূত্র ছিলো। তবে এখন তিনি রাজনীতি ও জনসেবায় নিজেকে সার্বক্ষণিকভাবে আত্মনিয়োগ  করেছেন।অত্যন্ত সাধাসিধে জীবনযাপনে অভ্যস্ত তিনি।ঠাকুরগাঁও জেলার ইতিহাসে তার চেয়ে বেশি বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাত্র একজন রাজনীতিবীদ তিনি ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম। তবে একটা ব্যাপারে তিনি জেলায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন, তা হচ্ছে সবচাইতে বেশি সময় ধরে তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। বিভিন্ন সময় তিনি পানিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের  এছাড়া দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হবার ধারাবাহিকতায় দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সদস্য এবং বর্তমানে উপদেষ্টামণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া এতো বেশিদিন দেশের অন্যতম বৃহৎ দলের শীর্ষতর পদে থাকবার কৃতিত্ব অন্য কারো নেই। খাদেমুল ইসলামের মৃত্যুর পর জেলায় আওয়ামী লীগের ক্রান্তিলগ্নে হাল ধরে দলকে ধারাবাহিকভাবে সাফল্যের সাথে পরিচালনা করে গেছেন তিনি। প্রবীণ এই নেতার ৫ম বারের মতো সংসদ সদস্য  নির্বাচিত হওয়ায় তিনি পৌঁছে গেছেন জেলার ক্ষমতার শীর্ষে অবস্থানকারী সবচেয়ে সফল ব্যক্তিত্ব হিসেবে।

প্রবীণ এই রাজনীতিবীদ অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখন এ অঞ্চলে সুদিন দুর্দিনে আওয়ামী লীগের এক পরিক্ষীত সৈনিক ও ভরসার বটবৃক্ষ হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com