1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন সমন্বয়কারীর বাড়িতে হামলা-আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ ১ আসনের রূপগঞ্জের নির্বাচন পরবর্তী সময়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলার অভিযোগ আসছে। এর মধ্যে কায়েতপাড়া ইউনিয়ে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে সমন্বয়কারী বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি কেটলি প্রতীকের আরেক সমর্থকে বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

জানা, নির্বাচনের ভোট গণণার সময় রাত সাড়ে ৯ টায় স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কায়েতপাড়া ইউনিয়নের ১নং ওর্য়াডের আওয়ামী লীগের সভাপতি হাজী মোতালেব ভূঁইয়ার বাড়িতে হামলা করা হয়েছে। বাড়িতে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক, তার ভাই মিজান, জসু, আলেক, নাপিত দুলালসহ আরো কয়েকজন।

এ প্রসঙ্গে হাজী মোতালেব ভূঁইয়া বলেন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক, তার ভাই মিজান, জসু, আলেক, নাপিত দুলালসহ আরো কয়েকজন আমার বাড়িতে হামলা করে আগুন দেন। তারা সবাই মন্ত্রী গাজীর সমর্থক। বিরোধী প্রার্থীর নির্বাচনে সমন্বয় করায় এ হামলা করেছে।

তিনি বলেন, আমি শাহজাহান ভূইয়ার নির্বাচনে কায়েতপাড়া ইউনিয়নের সমন্বয়ক হিসাবে কাজ করেছি। তাই তারা হামলা করে। আমি জরুরি নাম্বারে ফোন দিয়েছি। পুলিশ এখনও আসে নি।

এদিকে, মোতালেব ভূঁইয়ার বাড়িতে আগুন দেওয়া পর নাওড়া প্রাথমিক স্কুলের উত্তর পাশে থাকা দুলাল প্রধানের বাড়িতেও আগুন দেওয়া হয়।

দুলাল প্রধান বলেন, আমি আওয়ামী লীগ করি। কিন্তু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে ভোট চাওয়ায় আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়ার সময় রফিক গাড়িতে ছিলো। তার ভাই মিজানসহ বেশ কিছু সন্ত্রাসী ছিল।

তিনি বলেন, অন্ধকারে সবাইকে চিনতে পারি নাই। কিন্তু রাস্তার পাশের গাছের নিচে লুকিয়ে রফিকে দেখেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com