1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

ফেনীর সোনাগাজীতে ভোট কেন্দ্রে আগুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ৭টার দিকে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে আগুন দেয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

চরদরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজার সংলগ্ন চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ও অফিস সহকারীর কক্ষে আজ শুক্রবার ভোরে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিস কক্ষের দুটি কম্পিউটার, ৭টি আলমারীর মধ্যে ২টি আলমারি শতভাগ পুড়ে যায়, ৫টি আলমারির কাগজপত্র পুড়ে যায়। এছাড়া ২০টি চেয়ার, ২টি টেবিল, ২টি দরজা ও বই পুড়ে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সভাপতি ডা. আব্দুল হক ও প্রধান শিক্ষক জয়নাল আবেদিনের দ্বন্ধের কারণে ওদের মধ্যে কেউ আগুন লাগাতে পারে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল্লাহ জানান, আগুনের খবর পেয়ে তিনি বিদ্যালয়ে আসেন। অফিস কক্ষের আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় পলাশ বলেন, ধারণা করা হচ্ছে স্কুলের ডকুমেন্ট পোড়ানোর জন্য আগুন দেয়া হয়েছে। বিদ্যালয়টিতে এখনো কোনো নির্বাচনি সরঞ্জামাদি পৌঁছায়নি। নির্বাচনকে কেন্দ্র করে আগুনের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সোনাগাজী-দাগনভূঞা (সার্কেল) সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন জানান, সভাপতি ও প্রধান শিক্ষকে মধ্যে দীর্ঘদিন ধরে ধন্ধ চলছে। অডিটকে কেন্দ্র করে প্রধান শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। তিনি আজ সকাল ৬টায় ঘটনাস্থলে এসেছিলেন। কেন এসেছেন সেজন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। ঘটনাস্থলে বিদ্যালয়ের পিছনে অফিস কক্ষের জানালার পাশে দুই লিটারের একটি পানির বোতলে পেট্রোল পড়ে থাকতে দেখা যায়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। আগুনে বিদ্যালয়ের অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রহমান আজাদ জানান, গত দুই দিন ধরে বিভিন্ন কাজ করতে ভোরে বিদ্যালয়ে আসেন তিনি। আজ ভোর ৭টার দিকে বিদ্যালয়ে এসে দেখেন অফিস কক্ষে আগুন জ্বলছে। তিনি তখন নজরুল ইসলাম নামে স্থানীয় একজনকে ডাকেন। নজরুল ইসলাম ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিস কে খবর দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com