1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলি-ইটপাটকেল নিক্ষেপ, আহত ১০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি : নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের আহ্বানে কুমিল্লায় ডাকা বিএনপির মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার কুমিল্লা নগরীর মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শনিবার ও রবিবার (নির্বাচনের দিন) হরতালের দাবিতে মিছিলের ডাক দেয় দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি নেয় নেতাকর্মীরা।

মহিলা কলেজের সামনে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএনপির দাবি, এতে তাদের ১০-১২ জন আহত হয়েছেন।

এদিকে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। আহত অবস্থায় বিএনপির দুজনকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা মহিলা কলেজ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের তিনজন আহত হয়েছেন। সংঘর্ষে দুজনকে আহত অবস্থায় পেয়েছে পুলিশ। তাদের আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com