1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না।

নির্বাচনের পর কী ধরনের নিষেধাজ্ঞা আসছে, জানালেন মান্না

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হলে এই নির্বাচন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে না এবং নিষেধাজ্ঞা আসতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, বর্তমানে দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থা। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে গত দুদিন আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এতে বুঝা যাচ্ছে— এই নির্বাচনকে সম্মান বা স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র। যদি স্বীকৃতি না দেয়, তা হলে সরকারের সঙ্গে যে ব্যবসাগত সম্পর্ক আছে, সেগুলোর সমস্যা প্রকট আকার ধারণ করবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, তা হলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতেই পারবে না। অর্থাৎ দেশকে এখন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই সরকার। এটা এখন সবার কাছে পরিষ্কার।
দেশে কী দুর্ভিক্ষ হতে পারে?

এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ ঘুরে দাঁড়াতে চায়। আমরা রাস্তায় নামলেই বুঝতে পারি— মানুষের মুখের ভাষা। তবে ৭ তারিখের নির্বাচনের পর সবাই যদি রাস্তায় নেমে পড়ে, তা হলে এ সরকার সরাতে খুব একটা সময় লাগবে না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা কখন কমবে, কেউ বলতে পারবে না। এটা চলমান থাকলে দুর্ভিক্ষ হতে পারে। তবে কখন হবে— এটা বলা সম্ভব নয়।

তবে আমি মনে করি, সরকার পরিবর্তন হলেই এটা নিয়ন্ত্রণে আসবে। নতুন সরকার আন্তরিকভাবে কাজ করলে বেশি দিন লাগবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com