1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

টোকিওতে যাত্রীবাহী বিমানে ভয়াবহ আগুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার বিমানটি অবতরণের পরই এতে আগুন লেগে যায়। এসময় বিমানটিতে ৩৬৭ জন যাত্রী এবং ১২ ক্রু সদস্য ছিলেন। তবে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, জাপান এয়ারলাইন্সের বিমানটি অবতরণের পরই এই দুর্ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, বিমানের জানালা দিয়ে আগুন বের হচ্ছে। হানেদা বিমানবন্দরে অবতরণের পর ওই যাত্রীবাহী বিমানটি অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। এই সংঘর্ষেই বিমানটিতে আগুন ধরে যায়। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বিমানটি হোক্কাইডো থেকে টোকিওর হানেদা বিমানবন্দরে এসেছিল। ভিডিওতে দেখা যায় দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন।

তবে ঠিক কীভাবে এত বড় আগুন লাগলো তা নিয়ে নানা প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি। তৎপরতার সঙ্গে এ নিয়ে তদন্ত শুরু করেছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী এ ঘটনার প্রেক্ষিতে আপৎকালীন কন্ট্রোলরুম খুলেছেন। সেখানে বসে উদ্ধারের খোঁজ খবর নিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com