1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বাতিলের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ ডামী নির্বাচন বাতিল এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পূন:প্রতিষ্ঠার জন্য ১লা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন করেছেন ঠাকুরগাঁওয়ের জাতীয়তাবাদী আইনজীবীরা।
সোমবার (১ লা জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, দেশের ৯৫ ভাগ মানুষ বিগত দুইটি প্রহসন মূলক জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। তৃতীয়বারের মতো একটি ডামী, একদলীয়, তামাশা, ভাগ বাটোয়ারা ও প্রহসনের নির্বাচনের আয়োজন চলছে। বর্তমানে শেখ হাসিনা সব দলের সভাপতি। তারা ভোটের নামে একটি সিনেমা তৈরি করছেন। বাংলাদেশে একদলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। তাই আমরা এ ডামী নির্বাচনে সকলকেই  ভোট দিতে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করছি।
আওয়ামীলীগের অধীনে এই নাটক নির্বাচনের বিপক্ষে লুণ্ঠিত অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে আগামী সাতদিন সুপ্রিম কোর্টসহ আমরা দেশের সকল আদালত বর্জন করছি এবং আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।
এ সময় জনগণের মধ্যে ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন‌ ঠাকুরগাঁওয়ের জাতীয়তাবাদীর আইনজীবীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com