1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না।

‘কে কোন আসনে এমপি হবেন ঢাকায় বসে তা নির্ধারণ হয়েছে’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউঝবিঢি ডেস্ক:দ্বাদশ সংসদ নির্বাচন নীলনকশার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, কে কোন আসনের সংসদ সদস্য হবেন ঢাকায় বসে তা নির্ধারণ করে ফেলা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের নামে সব হযবরল করে ফেলেছে। জনগণ নয়, সরকারের সিলেকশনে এমপি হচ্ছেন নেতারা। তারাই এখন নির্বাচনের অবস্থা নিয়ে কথা বলছেন, বিএনপির বলার দরকার হচ্ছে না।

বিএনপি মানুষের অধিকার নিয়ে আন্দোলন করছে মন্তব্য করে মঈন খান বলেন, সরকার অলিখিত বাকশাল কায়েম করেছে। মানুষের অধিকার নিয়ে বিএনপি আন্দোলন করছে। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্র্যাকডাউন করেছে। মিথ্যা, ভুয়া নাটকের নির্বাচন হচ্ছে। পুলিশ বা গ্রেনেডের শক্তি নয় বরং জনগণের শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com