1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ইরানে চার ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চার ব্যক্তিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশটির বিচার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইরানের বিচারিক বিভাগের ওয়েবসাইট মিজানে বলা হয়েছে, ইহুদিবাদী সরকারের (ইসরায়েলের) সঙ্গে সংশ্লিষ্ট একটি নাশকতাকারী দলের চার সদস্যের মৃত্যুদণ্ড শুক্রবার কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা মোসাদের নির্দেশনায় ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করেছেন।

চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তাদের বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রমাণ হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দুই সপ্তাহ আগে ঠিক একই অভিযোগে এক ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও চার গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে নিজ নাগরিকদের যেকোনো ধরনের সংশ্লিষ্টতাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে মধ্যপ্রাচ্যের দেশটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com