1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

এই নির্বাচনে ৮০ ভাগ মানুষের সমর্থন নেই: জয়নাল আবদীন ফারুক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৮০ ভাগ মানুষের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

রাজধানীর সেগুনবাগিচা ও রিপোর্টার্স ইউনিটির সামনে শুক্রবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

জয়নাল আবদীন ফারুক বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হবে তাতে দেশের ৮০ ভাগ মানুষের সমর্থন নেই। আর একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে গণতন্ত্র ও ভোটাধিকারকে নিশ্চিহ্ন করার জন্য এবং রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন এই নাটক মঞ্চস্থ করছে।

তিনি বলেন, গত কয়েকদিনের লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে নির্বাচন বর্জন করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমরা জনগণের অনুভূতি ও মনোভাব বুঝতে পেরেছি। ৭ জানুয়ারি নির্বাচনে জনগণ অংশ নেবে না। এই দৃঢ় বিশ্বাস আমাদের ভেতরে জন্মেছে। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থেকেই ৭ তারিখের নির্বাচন বর্জন করার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন চলছে, চলবে আমরা রাজপথে এবং আছি থাকবো।

জয়নাল আবদীন ফারুক বলেন, জনগণ যেটা চায়, সরকার সেটা চায় না। তাই সরকার এবং সরকারি দল কী বলছে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো জনগণ এই নির্বাচনকে সমর্থন করছে না এবং করবে না। বর্জন করবে। আর
সংবিধান মানুষ ও দেশের জনগণের জন্য। সেই সংবিধান পরিবর্তন করা যায় এবং পরিবর্ধনও করা যায়।

এসময় আরো উপস্থিত ছিলেন তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক গোলাপ মঞ্চর, মোস্তফা কামাল, শাখাওয়াত হোসেন আশিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com