1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

নির্বাচন লড়তে বাধা কাটল নওয়াজ শরিফের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডিড ডেস্ক: পাকিস্তান মুসলিম লিগের (এন) সুপ্রিমো নওয়াজ শরিফের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। তিনি জাতীয় পরিষদের ১৫ নম্বর আসন তথা মেনসেহরা এলাকা থেকে ভোট করছেন। খবর ডনের।

নওয়াজ শরিফের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন তেহরিক-ই-পাকিস্তান দলের নেতা আজম সোয়াতি। রিটার্নিং কর্মকর্তা সেই আবেদন নামঞ্জুর করেছেন।

আসন্ন জাতীয় নির্বাচনে দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার ছাড়পত্র পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার মনোনয়ন গ্রহণ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

পিটিআই নেতার দাবি, সুপ্রিম কোর্টের রায়ে দণ্ডিত হওয়ায় নওয়াজ আজীবনের জন্য নির্বাচন করতে পারবেন না। তবে রিটার্নিং কর্মকর্তা নওয়াজের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।

এদিকে জাতীয় পরিষদের ১২২ নম্বর আসনে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের প্রার্থিতা চ্যালেঞ্জের মুখে রয়েছে; কারণ তিনি তোশাখানা মামলায় দণ্ডিত।

নওয়াজের নির্বাচনে ছাড়পত্র পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তথা ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। তারা জানায়, পরিকল্পনামাফিক নওয়াজকে ভোটে লড়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

আয়বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ উঠেছিল নওয়াজের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ছেলের কোম্পানি থেকে আয় করতেন নওয়াজ। কিন্তু তিনি নির্বাচনি হলফনামায় সে তথ্য গোপন করেন।

২০১৭ সালে দেশটির সুপ্রিম কোর্ট নওয়াজের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর দেশের বাইরে নির্বাসনে ছিলেন নওয়াজ। গত চার বছর তিনি লন্ডনে ছিলেন।

চলতি বছরের অক্টোবরে দেশে ফিরে শাস্তির বিরুদ্ধে আপিল করেন শরিফ। গত ১২ ডিসেম্বর ইসলামাবাদ হাইকোর্ট তাকে নির্দোষ সাব্যস্ত করে। তারপরেই নওয়াজ শরিফের নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত জোরাল হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার কথা। নওয়াজ পাকিস্তানের লাহোর ও খাইবার পাখতুনখাওয়ার মেনসেহরা শহর কেন্দ্র থেকে লড়তে মনোনয়ন দাখিল করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com