1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

নিজেকে মুসলিমদের পাহারাদার ঘোষণা মমতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার নিজেকে মুসলিমদের পাহারাদার বলে ঘোষণা দিয়েছেন। রাজ্যের মুসলিমদের উদ্দেশ করে তিনি বলেন, বিজেপির আসন বাড়লে আপনাদের ওপর অত্যাচার বাড়বে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক দলীয় সভায় তিনি এসব কথা বলেন।

মমতা বলেন, দয়া করে ভোটটা সিপিএমকে, বিজেপিকে, বা কোনো সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোট দেবেন না। এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য। একদল বসন্তের কোকিল এসেছে। তারা এলাকায় এলাকায় ঘুরে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে।

মুসলিমদের উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা যারা বিজেপির টাকা নিয়ে ভাঁওতা দিচ্ছে তদের কথায় ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা।

মমতা বলেন সব ধর্মকে আমরা ভালোবাসি। কিন্তু মনে রাখবেন, পশ্চিমবঙ্গটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে।

তিনি বলেন, মনে রাখবেন, আমরা যতদিন আছি, আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি ও থাকব।

এদিকে মমতাকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, মমতার রাজত্বে মুসলিমদের কী অবস্থা তা সবাই দেখতে পাচ্ছে। রাজ্যে ১০ জন তৃণমূল কর্মী খুন হলে ৮ জনই মুসলিম। আর অধিকাংশ জায়গায় মুসলিমদের নামই খুনের ঘটনায় জড়াচ্ছে। মমতা ব্যানার্জি মুসলিমদের সঙ্গে মুসলিমদের লড়িয়ে নিজের রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছেন।

তিনি বলেন, রাজ্যে দিনমজুরির কাজও নেই, মুসলিম যুবকদের জন্য খাটতে অন্য রাজ্যে যেতে হচ্ছে। মৃত্যুর পর অনেকের বাবা মা সন্তানের মাটি পাচ্ছেন না। ওদিকে মমতা দাবি করছেন তিনি মুসলিমদের পাহারাদার। এর থেকে হাস্যকর কী হতে পারে?

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com