1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

সাধারণ জনগন আমাদের পাশে আছেন – শেরীফা কাদের এমপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি বলেছেন, মাদকের ছোবল থেকে তরুণ সমাজ বাঁচাতে হবে। মাদকের ভয়াবহ আগ্রাসন বন্ধ করতে কার্যকর উদ্যোগ নেয়া হবে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে মাদক নির্মূল করবো। তিনি বলেন, নির্বাচনের মাঠে অনেকে গুন্ডামী করতে চায়। আমরা ভদ্রতা পছন্দ করি। আমাদের ভদ্রতাকে কেউ যেনো দূর্বলতা না ভাবে। আমরা কখনোই দূর্বল নই। আমরা মানুষের সাথে আছি, সাধারণ মানুষ আমাদের সাথে আছেন। তিনি আরো বলেন, ঢাকা -১৮ আসনে নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল ও রাস্তা ঘাট নির্মাণ করা হবে। জনগণের স্বার্থ বিবেচনায় বালু নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে আমরা কাজ করবো। তিনি আরো বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পানি ও বিদ্যুৎ বিল মওকুফ করা হবে। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে মসজিদের ঈমাম, মুয়াজ্জিনসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পূরিতদের সম্মানী রাষ্ট্রীয় ভাবে দেয়া হবে।

শেরীফা কাদের এমপি আজ সকাল থেকে রাত অবধি খিলক্ষেত থানার তলনা, মস্তুল, পাতিরা, ডুমনী, খিলক্ষেত উত্তরপাড়া, আমতলা, বটতলা এবং খিলক্ষেত বাজারে ব্যাপক গণসংযোগ করেন। এসময় গণমানুষের বিভিন্ন সভায় তিনি এ কথা বলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com