1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

নোয়াখালীতে এমপি মোরশেদকে জুতোপেটার চেষ্টা, যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের নির্বাচনি পথসভায় তার ওপর জুতা নিক্ষেপের চেষ্টা করেছেন আলাউদ্দিন আলো (৩৫) নামের এক যুবক। এ সময় সভায় উপস্থিত নেতাকর্মীরা অভিযুক্ত যুবককে আটক করে মারধর করেছেন। পরে খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নির্বাচনি পথসভায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আটক আলাউদ্দিন উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশরপাড় গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে দমদমা বাজারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনি পথসভার আয়োজন করা হয়। দুপুরের পর থেকে আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন। বিকাল পর্যন্ত সভায় পাঁচ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত হন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও আওয়ামী লীগ নেতা জীবন চৌধুরীর পরিচালনায় মঞ্চে উপস্থিত নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দেন। বিকাল সাড়ে ৫টার দিকে মঞ্চে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম। এ সময় সঞ্চালক একজনের নাম ঘোষণা করে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোন এগিয়ে দিতে গেলে মঞ্চের সামনে আলাউদ্দিন ডান হাতে একটি জুতা নিয়ে মোরশেদ আলমকে লক্ষ্য করে ছুড়ে মারেন। জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সঞ্চালক জীবন চৌধুরীর হাতে লেগে। সঙ্গে সঙ্গে উত্তেজিত নেতাকর্মীরা ওই যুবককে আটক করে সভাস্থলের একপাশে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। খবর পয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সভার সঞ্চালক একজন বক্তার নাম ঘোষণা করে মাইক্রোফোন এগিয়ে দেওয়ার সময় ওই ব্যক্তি জুতা হাতে নিয়ে মঞ্চে বসা এমপি মোরশেদ আলমকে লক্ষ্য করে আঘাতের চেষ্টা করেন। এ সময় আঘাতটি সভার সঞ্চালকের হাতে লাগে। তাৎক্ষণিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর জানান, ‘অভিযুক্ত আলাউদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আলাউদ্দিন কার সমর্থক তা জানা যায়নি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com