1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

রূপগঞ্জের সেই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নৌকায় ভোট না দিলে পানি-গ্যাস-বিদ্যুৎ কিচ্ছু থাকবে না ভোটারদের হুমকি দেওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, তাকে দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও জানান, ‘নৌকায় ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ-পানি থাকবে না, ছাত্রলীগ নেতার এমন বক্তব্য সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রশাসনিকভাবে একটি নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজনে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন সময় এই ধরনের বক্তব্য নির্বাচনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। ছাত্রলীগ নেতার ওই বক্তব্যের জন্য আইনিভাবে জিজ্ঞাসাবাদ করতে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেউ মামলা করেনি বা হয়নি জানিয়ে জেলা এসপি আরও জানান, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাছাড়া তার বক্তব্য নির্বাচন আচরণবিধি লঙ্ঘনেরও শামিল। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আইনগতভাবে তাকে ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ করতে পারে।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় নৌকার পক্ষে এক উঠান বৈঠকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম বলেন, ‘আপনাদের যে মূল্যবান ভোট, আপনাদের যে আমানত এটা কিন্তু গাজী সাহেবকেই দিতে হবে। নৌকা মার্কায়ই আপনাদের ভোট দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো এই যে আপনাগো পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে এইগুলা কিন্তু কিচ্ছু থাকব না। এইগুলা কিচ্ছু থাকব না।’

উঠান বৈঠকে দেওয়া ছাত্রলীগ নেতার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয় সেটি। নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে ভোট চাইতে গিয়ে ওই ছাত্রলীগ নেতা উপরোক্ত কথাগুলো বলেন। পরবর্তীতে ওই আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার রবিবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সে সময় জাবাবে তৈমূরকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com