1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

নির্বাচন বর্জনে ঢাকায় বাম জোটের প্রচারাভিযান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীতে প্রচারাভিযান শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার বেলা ১১টায় পুরানা পল্টন মোড় থেকে শান্তিনগর পর্যন্ত ‘একতরফা নির্বাচন বর্জন-রুখে দাঁড়ান, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণ আন্দোলন গড়ে তোলার’ আহ্বান জানানো, প্রচারপত্র বিতরণ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করা হয়।

এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ মার্কসবাদী’র মানস নন্দী, সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী, বাসদের নাসির উদ্দীন প্রিন্স, সিপিবি’র জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, জাহিদ হোসেন খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, আমরা ভোট চাই, কিন্তু ভোটের নামে তামাশা ও লুটপাটের ভাগাভাগি চাই না। মানুষের ভোট ও কাজের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ভাগাভাগি রুখে দাঁড়াতে হবে।
নেতৃবৃন্দ বলেন, বিগত দু’টি প্রহসনের ভোটে তথাকথিত নির্বাচিতরা টাকার পাহাড় গড়ে তুলেছে, এলাকায় জমিদারতন্ত্র কায়েম করেছে। জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে ভয়ের রাজত্ব কায়েম করেছে। এবারের ভোটের নামে তামাশা রুখে দাঁড়িয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে।

নেতৃবৃন্দ ৭ জানুয়ারির ভোট বর্জন করে সরকারের প্রহসনের বিরুদ্ধে দেশবাসীর অবস্থান জানান এবং ভোটাধিকার, গণতন্ত্র ও ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com