1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

নির্বাচনে আ.লীগই ধর্মকে বেশি ব্যবহার করছে : নুর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগকে অভিশপ্ত দল উল্লেখ করে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মরিয়া। তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে এই নির্বাচন করছে। ধর্মের অপব্যাখ্যা ও অপপ্রচার করে নৌকায় ভোট চাচ্ছে।
প্রধানমন্ত্রী বলছেন- এই নৌকা নাকি নূহ নবীর নৌকা, এটা ধর্মের অপব্যাখ্যা।

এই নৌকা নূহ নবীর নৌকা হলে বুঝতে হবে শেখ হাসিনা কেয়ামত ডেকে আনছেন। নির্বাচনে আওয়ামী লীগই সবচেয়ে বেশি ধর্মকে ব্যবহার করছে।

শুক্রবার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বিজয় নগর পানির ট্যাঙ্কির সামনে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের পাতানো নির্বাচনকে বয়কট করছে।

এরা নিজেরা নিজেরা ভাগবাটোয়ারার নির্বাচন করছে। জাতীয় পার্টি সরকারি দল না বিরোধী দল? আমি বলব এরা কোনো রাজনৈতিক দলই না, এরা সার্কাস পার্টি। কোনো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ জাতীয় পার্টি করতে পারে না। এরশাদ ক্ষমতায় থাকতে অসৎ সুবিধা দিয়ে এই দল তৈরি করেছিলেন।

দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমাদের পথসভার সামনে রাস্তার ডিভাইডারের ওপর অসংখ্য সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। রাস্তায় দাঁড়ানো সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে।

অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, বিরোধীদলের বিরুদ্ধে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করবে। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় অবৈধ নির্বাচন করবেন, জনগণ ভ্যাট ট্যাক্স দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। জনগণ আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবে না।

পথসভায় সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান। এ ছাড়া বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল হাসান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com