1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের ভোট খুবই গুরুত্বপূর্ণ : আমু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী আমির হোসেন আমু বলেছেন, প্রার্থী কে, প্রার্থী আছে কি—নাই সেটা দেখার কোনো বিষয় নয়, ৭ জানুয়ারি আপনাদের সবাইকে ভোটকেন্দ্রে আসতে হবে। ভোট দিতে হবে এবং সারা বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশের মানুষ ভোটে বিশ্বাসী এবং এই ভোট বৈধ। সারাবিশ্ব দেখবে কত ভাগ ভোট কাস্ট হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ভোটকেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু যুদ্ধ করে বাংলাদেশ উপহার দিয়েছেন, তার কন্যা শেখ হাসিনা আজকে আরেকটি যুদ্ধ করে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রেখেছেন। সুতরাং অন্যান্য ভোটের চেয়ে এবারের ভোট খুবই গুরুত্বপূর্ণ।

আমু বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা বলছেন একটি দল না আসলে নির্বাচন অর্থবহ হবে না। কিন্তু আমরা নয়, ভারতসহ গণতান্ত্রিক দেশগুলো বলছে, জনগণের অংশগ্রহণের ওপরই নির্বাচনের বৈধতা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমু বলেন, মনে করতে হবে আমাদের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না, সারা বিশ্বই আমাদের প্রতিদ্বন্দ্বী। ৭০ ভাগের বেশি ভোট দিয়ে তা প্রমাণ করতে হবে।

ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি সিদ্দিকুর রহমান, খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com