1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বতন্ত্রদের বিষয়ে নৌকা প্রার্থীদের ওবায়দুল কাদেরের নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও নৌকার প্রার্থীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্রদেরও আমাদের নেত্রী প্রার্থী হতে বলেছেন। এতে কারো কিছু হারাবার নাই। নৌকার নিজের শক্তি আছে, ভয় পান কাকে?’

বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় নেতাকর্মী ও নৌকার প্রার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ভাইবোনেরা একসঙ্গে থাকবেন, ঝগড়া করবেন না। স্বতন্ত্র তার নির্বাচন করবেন, নৌকা নৌকার নির্বাচন করবে। কারো সঙ্গে কারো ঝগড়ার দরকার নেই।’

নৌকার প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি এলাকায় এমপি থাকতে নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলেন তখন সেখানে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কী করব? কী করার আছে আমাদের? কাজেই নৌকার ইজ্জতও নৌকার প্রার্থীদের রাখতে হবে।’

দলীয় নেতাকর্মী ও নৌকার প্রার্থীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচন নিয়ে ঝগড়া করবেন না। মিলেমিশে থাকবেন। দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মিলেমিশে কাজ করবেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com