1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

বিএনপি-জামায়াত নিয়ে মন্তব্য, এমপি বাহাউদ্দিনকে শোকজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিনকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তাকে অথবা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) এমপি বাহাউদ্দিনের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ব্যাখ্যা চেয়ে চিঠি দেন।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তার (আ ক ম বাহাউদ্দিন) কাছে ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি।

উল্লেখ্য, গত সোমবার কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের পিটিআই স্কুলমাঠে এক নির্বাচনী সভায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত-পা ভেঙে দেয়ার নির্দেশ নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা।

তার দেয়া ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বক্তব্যে তিনি বলেন, ‘যদি কোনো বিএনপি এবং জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায়, তার হাত-ঠ্যাং ভেঙে দিবেন আপনারা। আমি আ ক ম বাহাউদ্দিন আপনাদের সঙ্গে আছি। আজ ভয়ের কোনো কারণ নেই। আগামী ৭ তারিখে উত্সবমুখর পরিবেশে ভোট দিতে যাবে আমার কুমিল্লার মানুষ। আমরা উত্সবমুখর পরিবেশে ভোট দিয়ে আমাদের গণতন্ত্র রক্ষা করব, আমাদের উন্নয়নকে রক্ষা করব। ৭ তারিখ ভোট, বিএনপি–ওয়ালারা ভোট করত না। কেন? ফেল করবে। আর কোনো কারণ আছেনি। এই গত ১৫ বছরে আমি আমার একটা স্কুল নেই, যেখানে কাজ করিনি। আমার নির্বাচনী এলাকার যত স্কুল আছে, যত কলেজ আছে, যত মাদরাসা আছে, একটা স্কুল, কলেজ মাদরাসা নেই যেখানে আমার কাজ হয়নি। একটা মসজিদ নাই যেখানে আমি টাকা দেই নাই-একবার, দুইবার, তিনবার। আজকে যখন আমি শহরে বের হই। আমি নিজেও চিন্তা করি কীভাবে সম্ভব, এত কাজ করা, কীভাবে? একভাবেই শুধু সম্ভব, আমি আপনাদেরকে ভালোবাসি। সেই সকাল থেকে আরম্ভ হয় আমার কাজ। রাত্র ৮টা, ৯টা, ১০টা পর্যন্ত আমি মানুষের কাজ করি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com