1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে বাধা দিলে জনগণ প্রতিহত করবে : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে বাধা দিবে তাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী। জনগণ তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে পৌঁছাবে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রাপূর্ব সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা অন্ধকার থেকে বক্তৃতা করে। কুয়াশার মধ্যে ১০-১২ জন নিয়ে মিছিল করে। এটা নাকি আন্দোলন? বিএনপি ভুয়া, নেতা নাই। আন্দোলন করবে কাকে নিয়ে? বিএনপির নেতা নেই। নির্বাচন করবে কাকে নিয়ে?

বিএনপি-জামায়াত, সমমনা দল সব ভুয়া। বিএনপি হাটু ভাঙা, মাজা ভাঙা, কোমর ভাঙাদের নিয়ে এলোমেলো জগাখিচুড়ি ঐক্য করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি আন্দোলন করে এই বছর পারল না। আগামী বছর আন্দোলন শুরু হবে। রোজার ঈদ, কোরবানির ঈদ করে পাঁচ বছর কেঁটে যাবে। পরের পাঁচ বছরের শেষে গিয়ে আবার আন্দোলন করবে।

জেলে বিএনপির ২০ হাজার নেতা-কর্মী বন্দী আছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, আমি পুরোপুরি খবর নিয়ে জেনেছি, জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়েছে। ২১ হাজার ভুয়া। বিএনপি ভুয়া, মিথ্যাচার করে। বিএনপির নেতারা ভুয়া।

তিনি বলেন, দেশে আসতে তারেকের সাহস নাই। এসে মোকাবিলা করতো, রাজপথে থাকতো, জেলে যেত। জেলে যেতে যার ভয় সে তো ভুয়া।

সেতুমন্ত্রী বলেছেন, যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে বাধা দিবে তাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী। জনগণ তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে পৌঁছাবে।

আইআরআই জরিপ করে বলেছে দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com