1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

কৃষিমন্ত্রীর মন্তব্য বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে : আ স ম রব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কৃষিমন্ত্রীর মন্তব্য বিচার বিভাগের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। রোববার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, কৃষিমন্ত্রী তার সাক্ষাৎকারে বলেন, বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে বাংলাদেশে আজ হরতালের দিন গাড়ি চলত না। এছাড়া আমাদের অন্য কোনো গত্যন্তর ছিল না। বিকল্পও ছিল না। যেটা করেছি আমরা চিন্তাভাবনা করেই করেছি। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেত।

কৃষিমন্ত্রীর উপরোক্ত স্বীকারোক্তিতে প্রমাণ হয়, বিরোধী দলকে গ্রেপ্তার করে এবং কারাগারে বন্দি রেখে তামাশাপূর্ণ একতরফা ডামি নির্বাচনের নামে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার নীলনকশা বাস্তবায়নের চক্রান্তে সরকার জড়িত। বিনা কারণে নাগরিক গ্রেপ্তার, নির্বিচারে কারাগারে আটক ও নির্যাতন, ইচ্ছা মাফিক জেল ও জামিন বিচার বিভাগের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করেছে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব মামলা অবিলম্বে বাতিল, সব বন্দির মুক্তি, বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনী তফসিল বাতিল পূর্বক অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিদ্যমান সংকট অবসানের জন্য আহ্বান জানান আ স ম আবদুর রব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com