1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

পতাকা টানাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডিড ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা টানাতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে টঙ্গী বিসিক এলাকায় নির্মাণাধীন আইএফএল পোশাক কারখানার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আইনাল হক (৩৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল (৪৫)।

নিহত আইনাল হক মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া এবং আশরাফুল বিসিক ফকির মার্কেট এলাকায় পবিবারের সঙ্গে বাস করতেন।

এলাকাবাসী জানায়, বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার আইএফএল পোশাক কারখানার নির্মাণকাজ বন্ধ থাকায় তারা উভয়ে সকাল সাড়ে ৭টার দিকে বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা টানাতে যায়। এ সময় ভবনের নিচতলার লোহার রডে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে ছিটকে পড়েন। এ সময় তাদের অন্য সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে যোগাযোগ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাউছার বলেন, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com