1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

শেরপুরে ড্রাইভারের সাহসিকতায় ডাকাত গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি:  বগুড়ার শেরপুরে নাবিল পরিবহনের ডাকাতি  সংঘটিত হয়েছে।  ডাকাত দল পালানোর সময়  কোচ ড্রাইভার জীবনের ঝুঁকি নিয়ে  মির্জা রুবেল ওরফে সুমন (৫০) নামের একজন ডাকাতকে  জাপটিয়ে ধরে।  অন্য বাস যাত্রীদের সহায়তাই এ সময় ডাকাতকে আটক করা হয়েছে। সে  টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমিল্লী খান পাড়া গ্রামের মির্জা বিশুর ছেলে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে ঘটনাটি ঘটেছে।  কোচ ড্রাইভার  রফিকুল ইসলাম জানান,  বৃহস্পতিবার রাত দশটার দিকে দিনাজপুর থেকে ১৫ জন যাত্রী নিয়ে নাবিল পরিবহরের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্ট-ব-১২-২৮৬৬) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।  রাত একটার দিকে যাত্রী ভেসে পাঁচজন ডাকাত  বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় পৌঁছালে তারা কোচটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।  ডাকাত দল অস্ত্রের মুখে ড্রাইভার এবং সুপারভাইজার কে জিম্মি করে রাখে  প্রত্যেক ডাকাতের কাছেই স্কুল ব্যাগ ছিল।  একজন ডাকাত গাড়িটি চালিয়ে ঢাকার দিকে যেতে থাকে।  অন্যান্য ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে নেয়। ডাকাতি শেষে কোচটি  শেরপুর উপজেলার ঘোগা বটতলা নামক স্থানে থামিয়ে পালানোর চেষ্টা করে। সে সময় ড্রাইভার রফিকুল জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত মির্জা রুবেল ওরফে সুমনকে  পেছন দিক থেকে জাপটিয়ে ধরে  এবং ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে।  এ সময় যাত্রীরাও গাড়ি থেকে নেমে ওই ডাকাতকে ধরে ফেলে।  পরে পুলিশকে খবর দিলে ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান,  কোচ ডাকাতির ঘটনায় শেরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com