1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়ার পক্ষে ভোট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এই পরিষদের নিয়ন্ত্রণ রয়েছে বিরোধী দল রিপাবলিকানদের হাতে। ফলে তারা এমন প্রস্তাবের পক্ষে বুধবার ভোট দিয়ে তা পাস করে। অভিশংসন তদন্ত শুরুর পক্ষে পড়েছে ২২১টি ভোট। বিপক্ষে পড়েছে ২১২টি। এই পরিষদে রিপাবলিকানদের আসন আছে ২২১টি। ডেমোক্রেটদের আছে ২১২টি। ভোটের ফল থেকে স্পষ্ট যে, প্রস্তাবের পক্ষে সব রিপাবলিকান এবং বিপক্ষে সব ডেমোক্রেট প্রতিনিধি ভোট দিয়েছেন। আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ভিত্তি হিসেবে বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিতর্কিত আন্তর্জাতিক লেনদেনের কথা বলা হয়েছে। তবে রিপাবলিকানরা এখনো প্রেসিডেন্ট বাইডেনের দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারেননি।

এই প্রস্তাব পাসের পর প্রতিক্রিয়া দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি একে একটি ‘ভিত্তিহীন’ চমকবাজি হিসেবে অভিহিত করেন। এক বিবৃতিতে তিনি রিপাবলিকানদের কড়া সমালোচনা করে বলেছেন, আমেরিকানদের জীবন উন্নত করতে সাহায্য করার জন্য কিছু করার বদলে রিপাবলিকানরা মিথ্যা দিয়ে তাকে (বাইডেন) আক্রমণ করার দিকে মন দিয়েছেন।

তদন্তের আলোকে প্রতিনিধি পরিষদ যদি বাইডেনকে অভিশংসিত করে, তাহলেও সিনেটের (কংগ্রেসের উচ্চকক্ষ) বিচারে তার দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা নেই। কারণ, সিনেট নিয়ন্ত্রণ করে তার দল ডেমোক্রেট। বিশ্লেষকরা বলছেন, এতে বাইডেনের কোনো ক্ষতি হবে না। কিন্তু সামনে বছরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তাতে এই ইস্যুকে নির্বাচনী কাজে ব্যবহার করতে পারে বিরোধী রিপাবলিকানদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com