1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফের বর্ণিল উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

দিগন্তরেখায় শীতের সূর্য তখনো উঁকি দেয়নি। কিন্তু কুর্মিটোলা গলফ ক্লাবের সবুজ আঙ্গিনায় একে একে বেরিয়ে পড়েছেন গলফাররা। উপলক্ষ এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্ট। যে আসরে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি, বিদেশি সদস্যসহ দেশের সব গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশ নিয়েছেন।

১৩ ডিসেম্বর শুরু হওয়া তিন দিনের এই টুর্নামেন্ট বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। টুর্নামেন্টে অংশ নেওয়া সম্মানিত সদস্যরা ছাড়াও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুস সামাদ চৌধুরী, ক্লাবের টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মো. শহিদুল হক (অব.) সহ সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তারা এবং বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গলফের পৃষ্ঠপোষণ প্রসঙ্গে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপ সব সময়ই স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে। দেশে গলফের একটা ভালো সম্ভাবনা রয়েছে। তাই গলফকে এগিয়ে নিতে আমরা গলফের পাশে রয়েছি।’ দেশের সব রকমের খেলাধুলার প্রসারেই বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলছে, সেই উদাহরণও সামনে এনেছেন তিনি। ‘বসুন্ধরা গ্রুপ স্পোর্টস কমপ্লেক্স করেছে। ফুটসাল, হকি, ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে সবই সেখানে রয়েছে। বাংলাদেশে খেলা হয় এমন সব খেলার ব্যবস্থাই এক ছাদের নিচে করা হয়েছে। এ ছাড়া বসুন্ধরা ড্রাইভিং রেঞ্জের কাজ শুরু করেছে। আগামী আগস্টের মধ্যে এই ড্রাইভিং রেঞ্জ চালু হবে।’

আগামী ১৭ ডিসেম্বর এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com