1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

‘আ.লীগ বনাম আওয়ামী দালালদের নির্বাচন বর্জন করুন’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অবৈধ সরকারের পদত্যাগ, প্রহসনের নির্বাচন বাতিল, সব রাজবন্দির মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ রাজধানীতে ‘প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ’ কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’।

বুধবার বিকাল ৩টায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করে এবি পার্টি।

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানার সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন- পার্টির যুগ্ম আহবায়ক ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, যুবপার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, যুবনেতা মাসুদ জমাদ্দার রানা, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, যুবনেত্রী সুলতানা রাজিয়া, শাহীনুর আক্তার শীলা ও কেন্দ্রীয় সদস্য আমানুল্লাহ সরকার রাসেল।

সমাবেশে সভাপতির বক্তব্যে মেজর অব. মিনার বলেন, আজ আওয়ামী লীগ তার দলীয় লোক এবং কতিপয় দালাল দিয়ে নির্বাচনকে একটি পাতানো পুতুল খেলায় পরিণত করেছে। এ খেলায় এ দেশের জনগণ অংশ নেবে না।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, দলবাজ ইসি সরকারি দলের তাঁবেদারি করতে করতে লজ্জা-শরম হারিয়ে এখন সভা-সমাবেশ বন্ধের চিঠি দিয়েছে।

তিনি বলেন, মনে হচ্ছে তিনি জনরোষের ভয়ে ভীত, তার আর তর সইছে না। তিনি নির্বাচন নামক প্রহসনের আগেই বাকশাল কায়েম করে ফেলতে চান।

প্রতিবাদী অবস্থানে মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশবাসী দেখতে পাচ্ছে নির্বাচন নামের প্রহসনে কী হচ্ছে! এই নির্বাচন মূলত লুটেরা আওয়ামী লীগ ও তার ক্রয়কৃত কতিপয় দালালের মধ্যকার নির্বাচন। এই নির্বাচন নামক নাটকের জন্য রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় কেন? এই প্রশ্ন তুলে তিনি আওয়ামী লীগ বনাম দালালদের নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীকে আহ্বান জানান।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জাতি জানল যে আরব লীগ, ফিলিস্তিন, উগান্ডাসহ বিভিন্ন দেশ থেকে নির্বাচনী পর্যবেক্ষক আনবার পাঁয়তারা করছে এই অনির্বাচিত সরকার।

তিনি বলেন, যাদের নিজের স্বাধীন দেশ নেই, যাদের দেশে নির্বাচন হয় না যুগের পর যুগ ধরে, তারা আসবে আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে। আরব লীগের কোনো দেশে সুষ্ঠু নির্বাচন নেই, গণতন্ত্র নেই, তাদের দেশ থেকে পর্যবেক্ষক আসাটা হাস্যকর। কম্বোডিয়া, বার্মা, বেলারুশ, রাশিয়া আর চীন থেকে ভুয়া পর্যবেক্ষক আনার চেষ্টা জনগণের করের টাকার অপচয় মাত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com