1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ: উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩ তম জন্ম ও ৯১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান ও নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন প্রেরণার উৎস হিসেবে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুরে একটি র‌্যালী জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানেই শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও জয়িতা সন্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক জিন্নাতারা ইয়াছমিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও অন্যরা।
এরপর জেলার ১০ জন জয়িতার মাঝে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com