1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দেবিদ্বারে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে
  1. দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :অদম্য ইচ্ছা শক্তিকে সম্বল করে চরম প্রতীক‚লতা জয় করে, তৃণমূল থেকে সবার অলক্ষ্যে সমাজে নিজের জন্য জায়গা করে নেয়া এবং নারী উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক ৫ সংগ্রামী অপ্রতিরোধ্য জয়িতা নারীরকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর।
    শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রোমে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ’ ও ‘বেগম রোকায়া দিবস’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং আবেদা-মান্নান ফাউন্ডেশনের সমন্বয়ক এটিএম সাইফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) রায়হানুল ইসলাম, এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সামান্তা সৃষ্টি রাজী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. কবির হোসেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, নিজেরা করি সংস্থার সংগঠক উজ্জল হোসেন, সুপ্রিয়া মন্ডল, জয়িতা নারী রহিমা আক্তার প্রমূখ।
    আলোচকরা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পথ ধরে নারীদের ধর্মান্ধতা, সামাজিক ও পারিবারিক রোষানল, কুসংস্কার মুক্ত থেকে অন্ধকার মুক্ত আলোর পথে বেড়িয়ে আসার আহবান জানান।
    ৫ জয়িতা নারী হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জণকারী-পারভীন আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জণকারী নারী- নাছিমা চৌধূরী, সফল জননী নারী- ফরিদা খানম, নির্যাতনের ভিবিষীকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী- রহিমা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী- দেবিদ্বার উপজেলা পরিষদ’র দু’বারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম। উক্ত অনুষ্ঠানে ওই জয়িতা নারীদের সম্মাননা ক্রেষ্ট, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com