1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

মহুয়ার বহিষ্কারে গর্জে উঠলেন মমতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দলের সংসদ সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের ঘটনায় স্তম্ভিত তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়ার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তাও দিয়েছেন তিনি।

এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এদিন মহুয়ার এমপি পদ খারিজ করে দেওয়ার পর লোকসভায় তাকে বক্তব্য পেশ করার সুযোগও দেওয়া হয়নি।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভায় মহুয়াকে যখন বহিষ্কার করা হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ের কার্শিয়াং শহরে ছিলেন। সেখান থেকেই মহুয়ার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি।

মমতা বলেন, লোকসভায় যা হয়েছে, তা শুনে আমি স্তম্ভিত। তিনি বলেন, মহুয়ার বিষয়ে আমাদের ‘ইন্ডিয়া’র শরিকরা আরও সময় চেয়েছিলেন। ৪৯৫ পৃষ্ঠার একটি রিপোর্ট, সেটা পড়তে সময় লাগবে না? দুই ঘণ্টার মধ্যে আলোচনা শুরু করা হলো। আধ ঘণ্টায় ৪৯৫ পাতার আলোচনা হয়েও গেল! কী করে হলো আমি বুঝলাম না। মহুয়ার এমপি পদও খারিজ করে দেওয়া হল। আমি স্তম্ভিত।

লোকসভায় মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলেও অসন্তোষ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, দল সব সময় মহুয়ার পাশে আছে। এ ঘটনা থেকে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আরও একবার প্রমাণিত হলো। মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করে কিছু বলার সুযোগই দেওয়া হল না। আমি এর তীব্র বিরোধিতা করছি।

মহুয়াকাণ্ড ‘ইন্ডিয়া’র শরিকদের আরও এক জোট করে তুলেছে বলে জানান মমতা। তিনি বলেন, আমি ‘ইন্ডিয়া’কে অভিনন্দন জানাতে চাই। আমরা একজোট আছি। ‘ইন্ডিয়া’র সঙ্গে মিলেই দল মহুয়ার হয়ে লড়বে। আমরা সবাই বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, লোকসভা ভোটের আগে আর একটি মাত্র অধিবেশন বাকি ছিল। তাতে পরিকল্পনা করে মহুয়াকে অংশ নিতে দেওয়া হল না।

‘আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী বিষয়টি ভেবে দেখবেন। আর একটি অধিবেশন বাকি ছিল। কী এমন হলো যে, তার আগেই একজন নারী এমপিকে লোকসভা থেকে তাড়িয়ে দিতে হলো? বিজেপির লজ্জা করে না? এ ঘটনা আমাদের উজ্জীবিত করবে। মহুয়া ও আমরা লড়াই করব। যুগান্তর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com