1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বর্ণিল আয়োজনে চলছে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ বার দেখা হয়েছে

চট্টগ্রাম: ‘প্লে গলফ লিভ লং’ স্লোগানে বর্ণিল আয়োজনে চলছে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট। ২য় দিনেও গল্ফারদের সমাগমে উৎসবের আমেজ গল্ফক্লাবে।

চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বৃহষ্পতিবার শুরু হয় দুইদিনব্যাপী এ টুর্নামেন্ট। এ উপলক্ষে নয়নাভিরাম গলফ ক্লাব এলাকাটি দৃষ্টিনন্দন সাজে সাজানো হয়েছে।
বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ৭ এডিএ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহরাব হোসেন ভুঁইয়া, কর্নেল ইমরুল, মেজর এমদাদুল ইসলাম (অব.), নির্বাহী কর্মকর্তা মেজর মো. মোকাদ্দেস হোসেন (অব.), মি. রুবাইয়াত তানভীর প্রমুখ।

এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন বলেন, গলফের সঙ্গে অনেক দিন ধরে আছে বসুন্ধরা। আমাদের টি স্পোর্টস আছে। যদি আমরা গলফের কনটেন্ট টেলিকাস্ট করতে পারি তাহলে বেশি মানুষ উৎসাহিত হবে। আমরা এশিয়ান গলফ টুর্নামেন্ট করেছি কুর্মিটোলায়।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
চট্টগ্রামের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছি। চট্টগ্রামে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবো। তিনি বলেন, আজকের পরিবেশ গলফের জন্য ভালো। বেশি রোদ নেই।

এবারের টুর্নামেন্টে অংশ নিতে সিনিয়র, লেডি ও জুনিয়র গ্রুপে ২৩১ জন গলফার নিবন্ধন করেছেন।

শুক্রবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।

এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবিজি বসুন্ধরা ও পকেটের পৃষ্ঠপোষকতায়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com