1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ঠাকুরগাঁওয়ে ৫শ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : “বাঁচলে কৃষক বাঁঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বিপুল সংখ্যক কৃষকের মাঝে বোরো মৌসুমের ধানবীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের কারিগরি স্কুল ও কলেজ মাঠে বৃহস্পতিবার সকালে নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, ঠাকুরগাঁও সুগার মিলের জিএম (কৃষি) আবু রায়হান। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা ব্যাংকের দিনাজপুর শাখা ব্যবস্থাপক এএনএম আযম মেহরাব এবং পেট্রোকেম বাংলাদেশের ডেভেলপমেন্ট ম্যানেজার বিজয় কুমার সাহা।
ঢাকা ব্যাংকের সিএসআর প্রজেক্টের অধীনে পেট্রোকেম বাংলাদেশের ডেভেলপমেন্ট এর আয়োজনে রাণীশংকৈল উপজেলার প্রত্যন্ত সীমান্ত এলাকার তিনটি ইউনিয়ন নেকমরদ, কাশীপুর ও ধর্মগড়ে ৪শ ৭০ জন কৃষককে কৃষি উপকরণ দেয়া হয়। পেট্রোকেমের ডিপুটি সেলস ম্যানেজার কামরুল হাসান জানান, ঢাকা ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির এই প্রজেক্টের মাধ্যমে সারা দেশে সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি কৃষক, দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রত্যন্ত অঞ্চলেও কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনা দরকার। সেই লক্ষ্যেই  প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষকদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে এই কৃষি উপকরণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com