1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ডিবি কার্যালয়ে যে অভিযোগ করলেন শাহজাহান ওমর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান।

এ বিষয়ে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, তিনি (শাহজাহান ওমর) সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ দিতে এসেছেন। তিনি আমাদের কাছে যে নামগুলো দেবেন, সে অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেব।

এদিকে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন শাহজাহান ওমর।

তিনি বলেন, এক দল থেকে আরেক দলে যাওয়া আমার সাংবিধানিক অধিকার। আমি চার-পাঁচবার এমপি হয়েছি। সেখানে আমি জনগণের জন্য কিছু কাজ করি। তাদের কিছু সেবা করি। বৃদ্ধ বয়সে আমার কোনো চাওয়া-পাওয়া নাই। রুটি হালুয়া আমার লাগে না। একটা এমপি হওয়া, মন্ত্রী হওয়া এগুলো কিছু লাগে না। আমি সব হয়েছি। আল্লাহ আমাকে সব দিয়েছেন, তিনি খুব মহান।

এর আগে, বুধবার সকালে সুপ্রিম কোর্টে যান শাহজাহান ওমর। এ সময় আওয়ামী লীগকে নিজের পুরোনো দল উল্লেখ করে তিনি বলেন, মাঝখানে অন্য জায়গায় ছিলাম। এখন ফিরে এসেছি।

সুপ্রিম কোর্টে আসার কারণ জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, একটু রেজিস্ট্রারের কাছে কাজ ছিল।

এর আগে, গত ৩০ নভেম্বর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান ব্যারিস্টার শাহজাহান ওমর। আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর তাকে বিএনপির ভাইস চেয়ারম্যান পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com