1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল

বিজয়ের মাসেই সরকারের পতন হবে : রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটাধিকার হরণের সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক দল চূড়ান্ত আন্দোলনে শামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দেবে।

তিনি বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। গণতন্ত্রকামী বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের জেলজুলুম চালিয়ে এবার শেষ রক্ষা হবে না। অতীতে স্বৈরাচার যেমন জনরোষ থেকে বাঁচতে পারেনি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এ সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই (ডিসেম্বর) তাদের পতন হবে। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হবে তারা।

‘অবধৈ সরকারের পদত্যাগ, একতরফা পাতানো নির্বাচনের তফশিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে’ বিএনপির ডাকা ১০ম দফা অবরোধের প্রথম দিনে রাজশাহী জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং শেষে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু করে সিটি হাট রোডের ডাবতলার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনেওয়াজ খুরশিদ রিজভী, রনি প্রাং, বাগমারা উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক মানিক, বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান মুকুল, ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক সাইদ হোসেন, মুনজুর রহমান রেন্টু, ইব্রাহিম হোসেন, সদস্য মিনারুল ইসলাম।

বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রুবেল, হাফিজুর রহমান হাফিজ, নাজমুল হোসেন, উজ্জ্বল হোসেন, মোতালেব হোসেন, ফায়সাল হোসেন, বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, তাহেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক ইসাহাক আলী, দূর্গাপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়াদ আলী, পবা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, গোদাগাড়ী পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মবিন, রানা।

যুবদল নেতা ইয়ামিন আলী, রাকিব হাসান, আসলাম হোসেন, আব্দুল মনিম রবি, বাবুল হোসেন, রায়হানুল হক, আসাদুল ইসলাম, মনির হোসেন, ইনতাজ আলী, খলিলুর রহমান, সজল আলী, মুনসুর রহমান, জালাল উদ্দিন, ছাত্রদল নেতা রায়হান আলী, আরাফাত রহমান তিতু, পিন্টু আলী, রাফি আহমেদ, রায়হান সরকার, আরিফুল ইসলাম, পলাশ আহমেদ, শাকিল আহমেদ, শাহীন রেজা, মধু ইসলাম, আতিক হাসান, শিমুল আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com