1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

বাছাইয়ে পঞ্চগড়ে ৪ এবং ঠাকুরগাঁওয়ে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১ জনের স্থগিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও।  মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে পঞ্চগড়ে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ঠাকুরগাঁওয়ে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল ও এ জেলায় ১ প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

পঞ্চগড়-১ আসনে যাচাই বাছাই শেষে ১১ জনের মনোনয়ন বৈধ এবং ৪ জনের বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, জেলা আওয়ামী কৃষকলীগের সদস্য আকতারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মিল্টন রায় এবং মুক্তিজোটের আব্দুল মজিদ। পঞ্চগড়-২ আসনে কোনো মনোনয়ন বাতিল হয়নি এবং মোট ৫ জনের মনোনয়ন বৈধ হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার জহুরুল ইসলাম জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কাগজপত্র ত্রুটি ও অসংগতি থাকায় পঞ্চগড়ের দুইটি আসনের মধ্যে পঞ্চগড়-১ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে ১১ জন ও পঞ্চগড়-২ আসনে ৫ জন  রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কার্যালয়ে নিজ নিজ দলের প্রার্থীরা এসে মনোনয়নপত্র দাখিল করেন। এতে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ১৫ জন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজনসহ মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন।

 

 

ঠাকুরগাঁও- ১ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার মোল্লা। এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী রমেশ চন্দ্র সেন, জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজী, ওয়ার্কার্স পার্টি প্রার্থী অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, এনপিপির প্রার্থী রাজিউর ইসলাম, জাকের পার্টির প্রার্থী মাহবুবুর রহমান, ইসলামী ঐক্য জোটের প্রার্থী রফিকুল ইসলাম।

ঠাকুরগাঁও -২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাতজন। এর মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী মোজাফফর হোসেনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মাজহারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রিম্পা আক্তার, জাকের পার্টির প্রার্থী নুর আলম সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের ও স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল।

ঠাকুরগাঁও-৩ আসনে ৫ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী আশা মনি।এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী ইমদাদুল হক, জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায়, এনপিপি প্রার্থী শেখ সালাউদ্দিন, বিকল্প ধারার প্রার্থী এসএম খলিলুর রহমান সরকার।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান মঙ্গলবার সকালে জানান, কাগজপত্রের সকল শর্ত পূরণ না হওয়ায় ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মনোনয়ন ফিরে পেতে আপিল করার সুযোগ থাকছে।

এদিকে মনোনয়ন বাতিল বা স্থগিত হওয়া প্রার্থীদের সূত্রে জানা যায়, তাঁরা প্রত্যেকেই মনোনয়ন ফিরে পেতে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com