1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

হাসপাতালগুলোয় ইসরায়েলের হামলা, গাজায় বাস্তুচ্যুত ১৮ লাখ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্রমবর্ধমানভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। ৭ দিনের যুদ্ধবিরতি শেষে পুরোদমে ফিলিস্তিনি উপত্যকায় হামলা শুরু করেছে ইসরায়েল। গাজায় হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছে। পুরো এলাকার কোথাও নিরাপত্তা নেই।

গত ৭ অক্টোবর থেকে হামলায় এখন পর্যন্ত গাজার ১৮ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানয়েছে ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনডব্লিউআরএ এর সাবেক মুখপাত্র ক্রিস গানেস।

ইউএনডব্লিউআরএ এর এই সাবেক কর্মকর্তা জানান, গাজায় আশ্রয় নেয়ার জন্য নিরাপদ কোনো জায়গা অবশিষ্ট নেই। উত্তর থেকে দক্ষিণে, ইসরায়েলি বিমান হামলা বারবার শরণার্থী শিবির এবং আবাসিক ভবনগুলিতে আঘাত করেছে। খবর আল জাজিরার

তিনি বলেন, প্রায় দুই মাসের যুদ্ধে প্রায় ১৮ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে উৎখাত হয়েছে।

জাবালিয়ার কামাল আদওয়ান হাসপাতালের উত্তর গেটে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন। হাসপাতালের সূত্রগুলো ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে জানিয়েছে, সর্বশেষ হামলায় নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে।

উত্তর গাজায় বাড়িঘর ছেড়ে পালিয়ে হাসপাতাল কমপ্লেক্সে আশ্রয় খুঁজছেন ১০ হাজারেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। হাসপাতালের সূত্র আরো জানিয়েছে, বোমা হামলায় নিহতদের ৩৫টিরও বেশি লাশ এখনো হাসপাতালে দাফনের অপেক্ষায় রয়েছে। রোববার সকাল থেকে অন্তত ৯৯টি মৃতদেহ হাসপাতালে এসেছে।

হামাসের আরও এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। নিহতের নাম হাইথাম খুজারি। তিনি ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় জড়িত ছিল দাবি করছে ইসরায়েল।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারির ভাষ্যমতে, বিমান হামলায় হামাসের শাতি ব্যাটালিয়নের কমান্ডার হাইথাম খুজারি নিহত হয়েছেন।

রোববার এক সংবাদ সম্মেলনে ড্যানিয়েল হাগারি দাবি করেন, গাজা শহরের বাইরে আল-শাতি শরণার্থী শিবিরের আশপাশে হামলায় খুজারি নিহত হয়েছেন।

তার দাবি, ইসরায়েলে হামাসের ৭ অক্টোবর হামলার সময় অভিযান চালানোর জন্য খুজারি দায়ী ছিলেন।

ইসরায়েলের সামরিক বাহিনী পরবর্তী একটি বিবৃতিতে জানিয়েছে যে, তারা আল-শাতি শরণার্থী শিবিরের আশপাশে অভিযান চালিয়ে যাবে। এবং গতকালের মতো সেনা তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের কমান্ডারদের প্রত্যেককে নির্মূল করবে।

গত ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় হামাস ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়।

হামাসের হামলার পর ওইদিন থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। অবিরাম হামলায় ফিলিস্তিনে ১৫ হাজারের বেশি বাসিন্দাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com