1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্বাচনের পুরো প্রক্রিয়াকে হাসি-তামাশার নাটক বললেন রিজভী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউএনও-ওসিদের রদবদলসহ নির্বাচনের পুরো প্রক্রিয়াকে হাসি-তামাশার নজিরবিহীন নাটক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থীরা সবাই আওয়ামী লীগের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রার্থী। তফসিল ঘোষণা করে ইসি সংবিধানের সারবত্তা ভূলুণ্ঠিত করেছে। এখন আওয়ামী লীগ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কথা বলা মানে জনগণের সঙ্গে কৌশলে ঠাট্টা করা।

তিনি বলেন, যেখানে জনগণের অংশগ্রহণই নেই সেখানে কিসের আচরণবিধি লঙ্ঘন? ভোটারদের ভোটের প্রতি কোনো আগ্রহই নেই। একতরফা একটি নির্বাচন করা হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীরা গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। বাড়ি-বাড়ি তল্লাশি ও হামলা করে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করছে। বিএনপির নেতাকর্মীরা যখন ঘর ও এলাকা ছাড়া তখন ইসি নির্বাচনের তামাশা করছে। কিন্তু নির্বাচন নিয়ে জনগণের মোটেও কোনো ভ্রুক্ষেপ নেই।

রিজভী বলেন, আসন্ন নির্বাচনে ৬০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না। অথচ, নির্বাচন নিয়ে এত তোড়জোড় করে কিসের কৃতিত্ব দেখাচ্ছেন সিইসি? তিনি কী জানেন না, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট করছে, পুরুষশূন্য বাড়িগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করছে, বাড়ির নারীদের অপদস্থ করছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৩০ জন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ১০টি, এসব মামলায় আসামি করা হয়েছে ৯৮৫ জনের অধিক নেতাকর্মীকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com