1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ৬ জনের মনোনয়ন বাতিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

দাউদকান্দি  (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ৬ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ রবিবার সকালে যাচাই-বাছাই শেষে এই ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

তিনি বলেন,স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ব্যারিস্টার নাইম হাসান যে সব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। এছাড়া ক্রুটিপূর্ণ তথ্য ও ঋণখেলাপির কারণে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদে ধীমন বড়ুয়া, ইসলামী ঐক্যজোটের মাওলানা নাসির উদ্দিন, তৃণমূল-বিএনপির মহসিন আলম ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির জাহাঙ্গীর আলম সরকার, ও স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন আখন্দ এর মনোনয়ন বাতিল এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাওলানা জাকির হোসেন এর মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আওয়ামী লীগ মনোনীত ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জাতীয় পার্টি থেকে আমির হোসেন ভূঁইয়া, জাকের পার্টি মাওলানা ওবায়দুল হক, তৃণমূল বিএনপির সুলতান জিসান আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক গণমুক্তি জোটের মোহাম্মদ জসিম উদ্দিন ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com